বেনাপোলে সোনাসহ ২ ভারতীয় নাগরিক আটক

আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৮:৫৭
বেনাপোল সীমান্তের আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে শুক্রবার সকালে সোনাসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন— কলকাতার সোনাপুর জগতিপোতা এলাকার হীরা চাও এর ছেলে সুধির চাও এবং হাওড়া বসুবো এলাকার রাম প্রসাদ রামের ছেলে  সদা নন্দ।
 
আটককৃতদের কাছ থেকে বিজিবি জব্দ করেছে  ৪৫০ গ্রাম সাদা সোনা, ২ হাজার ৬৩০ রুপি এবং ২৫ হাজার ২২০ টাকা।
 
যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, বেনাপোল চেকপোস্টে দিয়ে ্অভিনব কৌশলে একটি সোনার চালান ভারতে পাচার হয়ে যাবে জানতে পারে বিজিবি। এ সময় আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে সন্দেহজনক দুই ভারতীয় নাগরিককে আটক করেন তারা। পরে তাদের কাছ থেকে জব্দ করা হয় এসব সোনা ও রুপী। আটক সোনা পাচারকারীদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/এএম