ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিফাত ফারদিন (২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাতের দিকে নিজ বাড়িতে পোল্ট্রি খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
পরিবার সূত্রে জানা যায়, পোল্ট্রি খামারে বিদ্যুত লাইনে সমস্যা ছিল। রিফাত বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত কালীগঞ্জ উপজেলার মহেশ্বরচাদা গ্রামের ওমান প্রবাসী আশরাফুল ইসলামের ছেলে ও স্থানীয় মাহাতাব উদ্দীন ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র।
মহেশ্বরচাদা গ্রামের কৃষক হেলাল উদ্দীন জানান, রিফাত বিদ্যুৎ লাইনে কাজ করছিল। এ সময় বিদ্যুৎ ছিল না। হঠাৎ বিদ্যুৎ এসে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
