মিরপুরের হাজী নুরুল ইসলাম কলেজে শতভাগ ফেল

আপডেট : ২১ জুলাই ২০১৮, ০০:৩৬

১৯ জুলাই প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার 'হাজী নুরুল ইসলাম কলেজ' থেকে কেউ পাশ করেনি। এ বছর ওই কলেজ থেকে মাত্র ১ (এক) জন পরীক্ষায় অংশ নিয়েছিল। ফলাফল প্রকাশের পর দেখা যায় সে ফেল করেছে।

অন্যদিকে উপজেলার কে এম আইডিয়াল কলেজ থেকে ২ জন পরীক্ষায় অংশ নিয়ে একজন পাশ করেছে।

উল্লেখ্য, এ বছর মিরপুর উপজেলার এইচ এস সি জেনারেল শাখা থেকে ১৩টি কলেজের ১ হাজার ৬৩৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ৯৭৮ জন পাশ করেছে। গড় পাশের হার ৫৮.৬৩%।

মিরপুর উপজেলার ১৩টি কলেজের মধ্যে আমলা সরকারী ডিগ্রী কলেজ থেকে একজন জিপিএ-৫সহ ৭৮.১৭% পাশ করে গড় পাশের হার বিবেচনায় শীর্ষস্থান অর্জন করেছে। অন্যদিকে উপজেলার ধারাবাহিক শীর্ষস্থান অর্জনকারী সাগরখালী আদর্শ কলেজ থেকে একজন জিপিএ-৫সহ ৬৭.৩০% পাশ করে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে।

ইত্তেফাক/নূহু