সাতক্ষীরায় জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ২১ জুলাই ২০১৮, ১২:০৬
সাতক্ষীরার আশাশুনি উপজেলা জামায়াতের সাবেক আমির ও আশাশুনি ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুস সবুরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে আশাশুনি উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, আব্দুস সবুরের বিরুদ্ধে নাশকতাসহ চারটি মামলা রয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি