গাজীপুরে খুন করে অটোরিকশা ছিনতাই

আপডেট : ২১ জুলাই ২০১৮, ১৩:৫০
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দক্ষিণ মৌচাক এলাকা থেকে গুলবার শেখ (৪৫) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা তাকে খুন করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে।
 
নিহত গুলবার শেখ (৪৫) সিরাজগঞ্জ সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামে। তার বাবার নাম বিশা শেখ। তিনি উপজেলার কলাবাঁধা এলাকায় ভাড়া বাসায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।
 
পুলিশ জানিয়েছে, তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। অটোরিকশাটিও পাওয়া যাচ্ছে না।
 

ইত্তেফাক/এএম