দাদা অস্ত্র রেখে বাইরে গিয়েছিলেন। এ সুযোগে সেটি নিয়ে খেলছিলো চার বছর বয়সী বালক। এক পর্যায়ে গুলি ছুড়ে সে। এতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা তারই ২ বছর বয়সী ছোট বোন।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। অস্ত্র শিশুদের নাগালের কাছে রাখার অভিযোগে দাদা সিসার লোপেজকে গ্রেপ্তার করা হয়েছে। কেএবিসি টিভিকে জানিয়েছে ক্যালিফোর্নিয়া রাজ্য পুলিশ।
পুলিশ জানায়, হাসপাতালে নেয়ার মাত্র ১ ঘন্টা পর শিশুটি মারা যায়। এ ঘটনাকে ভয়ঙ্কর বলে উল্লেখ করেছেন প্রতিবেশিরা।
অস্ত্র সহিংসতায় চলতি বছর এ পর্যন্ত প্রায় ৮ হাজার মানুষ নিহত হয়েছেন। যাদের মধ্যে ৩৮১ জন শিশু।
