নাসিরনগরে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, দুইজনকে জরিমানা

আপডেট : ২১ জুলাই ২০১৮, ২০:৫৪
মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন প্রয়োগে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগানের নের্তৃত্বে আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক বাজারে অবৈধ কারেন্ট জাল বিক্রির সময় অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা। এ সময় হাজি আবদুর রউফ (৬৫) ও জামাল মিয়া (৪০) নামে দুই ব্যবসায়ীকে আটক করা হয়। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. মাসউদ পারভেজ মজুমদারের আদালত হাজির করলে ২ জন ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করেন। পরে উদ্ধারকৃত কারেন্ট জাল উপজেলা পরিষদ চত্বরে ভস্মীভূত করা হয়। 
 
এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মাসউদ পারভেজ মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান, সহকারী মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তাজিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এমআই