যাত্রা শুরু হলো বাংলাদেশ এগ্রিবিজনেস সোসাইটির(বিএএস)। আজ শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে বিশ্ববিদ্যালয়ের বিবিএ ইন এগ্রিবিজনেস শিক্ষার্থীদের মেল-বন্ধনের প্রচেষ্টায় এর যাত্রা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহম্মদ।
অনুষ্ঠানের প্রথম পর্বে সংগঠনের সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য কৃষি বাণিজ্যিকরণে ও কৃষির উদ্যোক্তা হতে সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এ.বি.এম জিয়াউর রহমান ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কৃষিবিষয়ক সেক্টরের সম্ভাব্যতা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কেএসএম. মোস্তাফিজুর রহমান, প্রাণ গ্রুপের অপারেশন ম্যানেজার কৃষিবিদ আহসান ইসলাম এবং বাংলাদেশ এগ্রিবিজনেস সোসাইটির(বিএএস) মডারেটর সহকারী অধ্যাপক আবু জাফর আহমেদ মুকুল। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সভাপতিত্ব করেন তাসকিন আফরিনা।
ইত্তেফাক/মোস্তাফিজ
