রাজশাহী গোদাগাড়ীতে ট্রাকচাপায় জসিম (২০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার ভোরে উপজেলার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ভোরে জসিমসহ কয়েকজন ব্যবসায়ী গরু জবাই করে বিক্রির জন্য রেলগেট মোড়ে বসেছিলেন। এ সময় চাপাইনবাবগঞ্জগামী একটি ট্রাকের চালক ঘুমন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে মাংস ব্যবসায়ী জসিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জসিম নিহত হন। তিনি উপজেলার রেলগেট কসাইপাড়া গ্রামের তসলিম উদ্দীনের ছেলে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ওই ট্রাকের চালক ঘুমিয়ে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে মাংসের দোকানে ঢুকে পড়ে। এতে ট্রাকের চাপায় একজন মারা যায়।
ইত্তেফাক/ইউবি
