দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আমিরাতের ক্রাউন প্রিন্সের সঙ্গে জিনপিংয়ের সাক্ষাৎ

আপডেট : ২২ জুলাই ২০১৮, ১২:০৭
সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ জায়েদ আল নাহিয়ানের সঙ্গে শুক্রবার এক বৈঠক করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তারা চীন-আমিরাত সম্পর্ক ও অন্যান্য দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা করেছেন। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।
 
খবরে বলা হয়, জিনপিংকে নিজের বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন নাহিয়ান। বৈঠকে চীন-আমিরাতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাস নিয়ে কথা বলেন। তিনি বলেন, চীন ও আমিরাতের মধ্যকার বন্ধুত্বের শক্ত ভিত্তি রয়েছে ও তা সময়ের সঙ্গে আরো শক্তিশালী হয়েছে। 
 
চীনা প্রেসিডেন্ট উল্লেখ করেন, ২০১৫ সালে ক্রাউন প্রিন্সের এক চীন সফরের সময় তারা চীন-আমিরাত সম্পর্ক উন্নয়নের একটি নতুন ‘ব্লুপ্রিন্ট’ তৈরি করেছিলেন। তাতে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন এক অধ্যায় উন্মোচিত হয়েছে। 
 
শি বলেন, আমিরাতে আমার সফরের মাধ্যমে দুই দেশ এখন ঐক্যের এক নতুন বিস্তৃত অবস্থানে পৌঁছেছে। তিনি জানান, দুই দেশের সম্ভাব্য কৌশলগত সহযোগীতা নিয়ে তার বেশ ভাল অনুভূতি রয়েছে।
 
এদিকে, ক্রাউন প্রিন্স বলেন, আবু ধাবিতে জিনপিংয়ের সফর বেশ গুরুত্ব বহন করে। এই সফর বেস ফলপ্রসূ ছিল। 
 
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হতে ইচ্ছুক আমিরাত। এই সফরে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে ও বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করতে ইচ্ছুক তারা। 
 
ইত্তেফাক/ জেআর