গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ মোরসালিন মুন্সী (২৩), সাব্বির সরদার (২২) ও অমর বিশ্বাস (১৮) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার তারাশী গ্রামের কর্মকার বাড়ির পূর্ব পাশের রাস্তার উপর থেকে ২০ পিস ইয়াবাসহ মোরসালিন মুন্সী ও সাব্বির সরদারকে গ্রেফতার করে। অপরদিকে উপজেলা ভুতেরবাড়ি গ্রামের বড় ব্রিজের উপর থেকে ৫০ গ্রাম গাঁজাসহ অমর বিশ্বাসকে গ্রেফতার করে।
কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএম
