বঙ্গোপসাগরে নিখোঁজ ১৯ জেলে উদ্ধার

আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৪:২৯
বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ ১৯ জেলেকে উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে পাঁচটি ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করেন। তবে ডুবে যাওয়া এফবি অর্ক নামে ট্রলারটির এখনো সন্ধান পাওয়া যায়নি।
 
বরগুনা জেলা মৎসজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, গভীর সমুদ্রে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে শনিবার বিকেল বরগুনার সদরের আশুতোষ সরকারের মালিকানা এফবি অর্ক ট্রলারটি ১৯ জেলেসহ ফেয়ারওয়ে বয়া এলাকায় ট্রলারটি ডুবে যায়। পরে বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়ন ও বরগুনা জেলা মত্স্যজীবী ট্রলার মালিক সমিতির সমন্বয় পাঁচটি ট্রলার উদ্ধার অভিযান শুরু করে। বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় অনেক খোঁজাখুঁজির পর ২০ বামের পশ্চিম এলাকা থেকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাদের উদ্ধার করে।
 

ইত্তেফাক/এএম