কঠোর গোপনীয়তায় তালেবান-আমেরিকা বৈঠক

আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৮:১৬
আফগানিস্তানের দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান ও শান্তি চুক্তি করতে আফগানিস্তানের সাবেক তালেবান নেতাদের সঙ্গে বৈঠক করেছেন আমেরিকার ঊর্ধ্বতন কর্মকর্তারা। খবর ডনের।
 
এনবিসি'র এক প্রতিবেদনে বলা হয়, বৈঠকটি কাতার, আফগানিস্তান ও আরব আমিরাতে অনুষ্ঠিত হয়। তবে ঠিক কোথায় কখন বৈঠকটি সম্পন্ন হয়েছে সুনির্দিষ্ট ভাবে জানানো হয়নি। তবে অন্য একটি সূত্র জানায়, কাতারের দোহায় এক হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
 
বৈঠকে আমেরিকার পাঁচ জন প্রতিনিধি ও তিন জন সাবেক তালেবান নেতা উপস্থিত ছিলেন। বৈঠকটি কঠোর নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে সম্পন্ন হয়। দুই দলের নেতাদের মতামতের ভিত্তিতে বৈঠকের স্থান নির্ধারণ করা হয়।
 
এনবিসি'র প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানরা তাদের সাবেক নেতাদের যেকোন ধরনের আলোচনা ও চুক্তির জন্য পাঠিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, ২০০১ সাল থেকে এখন পর্যন্ত কমপক্ষে ২ হাজার ৪০০ জন আমেরিকান সৈন্য আফগানিস্তানে নিহত হয়েছেন।
 
ইত্তেফাক/এসআর