কুষ্টিয়ায় ১৬ বছর বয়সেই এক কিশোরের ৫ বিয়ে

আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৬:৪২

ছেলেদের ২১ ও মেয়েদের ১৮ বছর বিয়ের জন্য নুন্যতম বয়স। কুষ্টিয়ার মিরপুর উপজেলায় রানা (১৬) নামের এক কিশোরের সন্ধান পাওয়া গেছে, যে কিনা বিয়ের নুন্যতম বয়স পূর্তির ৫ বছর আগেই ৫ টি বিয়ে করে বাল্য ও বহুবিবাহের রেকর্ড অবাধে ভেঙ্গে চলেছে।

কিশোর রানা উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।

ব্যাক্তিগত জীবনে নিরক্ষর কিশোর রানা ১৪ বছর বয়সে যৌতুক নিয়ে বিয়ের পিঁড়িতে বসে। সর্বশেষ গত ২০ জুলাই শুক্রবার নতুন করে বিয়ে করার মধ্য দিয়ে ওই কিশোর গত দুই বছরে ৫টি বিয়ে করলো।

এর আগের ৪টি স্ত্রী নানা দেনবারের পর তাকে তালাক দিয়ে চলে যায়। এরপর নতুন করে আবারো ৫ম বিয়ে করার সংবাদে গ্রামবাসী ওই কিশোর ও পরিবারটির ওপর মহাবিরক্ত।

অবাধে সবার চোখ ফাঁকি দিয়ে কিভাবে ওই কিশোর বাল্য ও বহুবিবাহ করার কাজটি করে চলেছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

ইত্তেফাক/নূহু