ইরানকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র ভীত নয় : পম্পেও

আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১২:৪৮
যুক্তরাষ্ট্র ও ইরান সরকারের মধ্যে হুমকি ও পাল্টা হুমকি তীব্র রূপ ধারণ করেছে। এমনকি যুদ্ধের হুমকির দেওয়াও হয়েছে। নতুন এক মন্তব্যে সে বাকযুদ্ধ আরো একধাপ এগিয়ে নিয়ে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেছেন,  ইরানকে মোকাবেলা করতে ভীত নয় যুক্তরাষ্ট্র। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
পম্পেওকে উদ্ধৃত করে খবরে বলা হয়, ইরান সরকারের ‘সর্বোচ্চ পর্যায়ে’ নিষেধাজ্ঞা আরোপ করে তাদের দেশের কর্মকর্তাদের মোকাবেলা করতে ভীত নয় যুক্তরাষ্ট্র। রবিবার একথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 
 
রিগান ফাউন্ডেশনে বক্তব্য দেয়ার সময় ইরানের বিচার বিভাগীয় প্রধান সাদেক লারিজানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা উল্লেখ করে পম্পেও বলেন, ইরান সরকারকে মোকাবেলা করতে আমরা ভীত নয়।
 
পম্পেও আরো বলেন, ওয়াশিংটন চায় তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার অংশ হিসেবে সকল দেশে ইরান থেকে তাদের তেল আমদানি কমিয়ে দিক। এমনকি সম্ভব হলে একেবারে বন্ধ করে দিক। বাসস।
 
ইত্তেফাক/ জেআর