বদরগঞ্জে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৭:০৮

রংপুরের বদরগঞ্জে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো, উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের সাদিয়াপাড়া গ্রামের গোলাম রব্বানীর দুই বছরের মেয়ে হাসনা হেনা ও মধুপুর ইউনিয়নের রাজারামপুর এলাকার মধ্যপাড়ার সাদেকুল ইসলামের সাত বছরের ছেলে সাব্বির আহমেদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে অন্যদের সঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে হাসনা হেনা মারা যায়। আর দুপুরে সাব্বির আহমেদ বাড়ির পাশের একটি পুকুরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে যায়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডা. ইফতেখারুল আলম জানিয়েছেন, সাব্বিরকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল।

ইত্তেফাক/নূহু