মহেশপুরে নদী থেকে এক নারীর লাশ উদ্ধার

আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৭:২৫

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী কোদলা নদী থেকে রেহানা আকতার ( ৩৫ ) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মহেশপুর উপজেলার জলুলী গ্রামের রশিদুল ইসলামের স্ত্রী। সোমবার বিকালে লাশ উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ওসি লস্কর জায়াদুল হক জানান, পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ভোর রাতে কোদলা নদীতে গোসল করতে যান রেহানা আকতার। তারপর নিখোঁজ হন তিনি। বিকালে নদীতে লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়।

ওসি আরো জানান, লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো  হবে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/নূহু