শেরপুরে মাটির গর্তের পানিতে পড়ে তানিম মিয়া (২) ও সিনহা আক্তার (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুলাই) দুপুরে কুসুমহাটির ঘিনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানিম ওই গ্রামের শুকুর আলীর ছেলে ও সিনহা একই গ্রামের রফিকুলের মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ঘিনাপাড়া ফকির বাড়ির সামনে তানিম ও সিনহা খেলছিলো। খেলতে খেলতে বাড়ির পাশে মাটির গর্তের কাছাকাছি যায়। এ সময় সবার অজ্ঞাতেই ওই মাটির গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারসহ স্থানীয়দের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
