চট্টগ্রাম নগরীর একটি হোটেল থেকে ১০ হাজার ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
সোমবার স্টেশন রোডস্থ দি নিউ মদিনা হোটেল থেকে তাদের আটক করা হয়। এরা হলেন, শামসুন্নাহার (১), শামসুন্নাহার (২) ও ফয়েজী মওলা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা বলে র্যাব জানায়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক মিমতানুর রহমান জানান, আটক ব্যক্তিরা ইয়াবাগুলো হস্তান্তরের চেষ্টা করছিল। গোপন সূত্রে সংবাদ পেয়ে তাদের আটক করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ইত্তেফাক/নূহু
