আড়াইহাজারে পানিতে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৮:৪৪

আড়াইহাজারে পানিতে পড়ে জাকিয়া(৭) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ পাড়া গ্রামের এই ঘটনাটি ঘটে। সে উপজেলার দক্ষিনপাড়া গ্রামের জাকিরের মেয়ে এবং দক্ষিনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।

জানা গেছে, ঘটনার সময় জাকিয়া সহপাঠীদের সঙ্গে স্কুলের পাশে খেলতে যায়। এ সময় গর্তে জমে থাকা পানিতে পড়ে যায় জাকিয়া। সহপাঠীদের মাধ্যমে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিব ইসমাইল ভুইয়া ঘটনা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু