টরন্টো হামলায় হতাহতদের প্রতি জাস্টিনের সমবেদনা

আপডেট : ২৩ জুলাই ২০১৮, ২২:৩০
রবিবার রাতে টরন্টোর ড্যানফোর্থ এভিনিউয়ে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন কানাদার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই সমবেদনা কথা জানান।
 
ট্রুডো বলেন, ‘টরন্টোর ড্যানফোর্থ এভিনিউয়ে ভয়াবহ ও দুঃখজনক ঘটনায় আক্রান্তদের প্রতি আমি সমবেদনা জানাই। আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। টরন্টোর মানুষ দৃঢ়চিত্তের, স্থিতিশীল এবং সাহসী। এই কঠিন সময়ে আমরা তাদের পাশে আছি।’
 
ঘটনার পর অন্টারিও প্রদেশের মুখ্যমন্ত্রী ডাগ ফোর্ডও সমবেদনা জানিয়েছেন। আর উদ্বেগ প্রকাশ করেন টরন্টো পুলিশ প্রধান মার্ক সাউন্ডারস এবং টরন্টো মেয়র জন টরি।
 
উল্লেখ্য, রবিবার রাত ১০টার দিকে টরন্টোর ড্যানফোর্থ এভিনিউ এবং পেইপ ইন্টারসেকশন সংলগ্ন এলাকায় এক বন্দুকধারীর এলোপাতারি গুলিতে দুজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। পরে ওই বন্দুকধারীও (২৯) মারা যায়। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশ দাবি করেছে, বন্দুকধারী সন্ত্রাসী পুলিশের পাল্টা আক্রমনে নিহত হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া জানা যায়নি।
 
ইত্তেফাক/ইউবি