মাগুরার শালিখার ছয়ঘরিয়া নামকস্থান থেকে সোমবার বিকালে গুলিবিদ্ধ অজ্ঞাত (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, মাগুরা-যশোর ভায়া আড়পাড়া সড়কের ছয়ঘরিয়া নামক স্থানে এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, লাশটির কানের নিচে গুরির চিহ্ন রযেছে। নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ও গায়ে গেঞ্জি ছিল । তবে তার পরিচয় জানা যায়নি।
ইত্তেফাক/ইউবি
