ভুঞাপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১৫:৫৬

টাঙ্গাইলের ভুঞাপুরে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে তাকে পুলিশে দিলেন মা। পরে পুলিশ মাদকাসক্ত ওই ছেলেকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মঙ্গলবার দুুপুরে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত মাদকাসক্ত হলেন, উপজেলার মাটিকাটা গ্রামের মৃত আবু তালেব সরকারের ছেলে রাহিম (২২)।

মাদকাসক্তের মা সালেহা বেওয়া জানান, রাহিম দীর্ঘদিন যাবৎ মাদক সেবন করে আসছে। ছেলেকে মাদক সেবনে নিষেধ করতে গেলে তাকে মারধর করে। পরে ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে ভুঞাপুর থানা পুলিশের কাছে অভিযোগ করেন তিনি। অভিযোগ পেয়ে পুলিশ মাদকাসক্ত ছেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক তাকে দেড় বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ জানান, দণ্ডিত ছেলেটি নেশা করার জন্য তার মায়ের কাছে টাকা চাইতো। টাকা দিতে না পারলে তার মাকে মারধর করতো। পরে ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয় মা।

ইত্তেফাক/নূহু