আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১৯:১৬

বগুড়ার আদমদীঘির চাঁপাপুর বাজারে রাকিব হাসান (১২) নামের এক কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। সে ওই বাজারের গোবিন্দ সরকারের দোকানের কর্মচারী এবং উপজেলার কাঞ্চনপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। মঙ্গলবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে।

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় রাকিব ওই বাজারের গোবিন্দ সরকারের দোকানের চালে বৃষ্টির পানি বন্ধ করার জন্য ওঠে। এ সময় দোকানের চালের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে তার হাত আটকে যায়। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যূবরণ করে।

এ ব্যাপারে আদমদীঘি থানার উপ-পরিদর্শক সাম মোহাম্মাদ বলেন, নিহত কিশোরকে উদ্ধার করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

ইত্তেফাক/নূহু