সাভারের আশুলিয়ায় আট বছর বয়সী এক বাক প্রতিবন্ধী শিশুর পরিচয় সনাক্তকরণ নিয়ে বিপাকে পড়েছে থানা পুলিশ। দুই সপ্তাহ পূর্বে এক ব্যক্তি শিশুটিকে খুঁজে পেয়ে আশুলিয়া থানায় হস্তান্তর করলেও এখন পর্যন্ত তার পরিচয় মেলেনি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, গত ১১ জুলাই রাত ১০টার দিকে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি দক্ষিণ শ্রীপুর তালপট্টি এলাকার শমসের প্লাজার সামনে বাক প্রতিবন্ধী শিশুটিকে খুঁজে পান। পরে তাকে আশুলিয়ায় থানায় বুঝিয়ে দেন ওই ব্যক্তি। ঘটনার রাতে আমি থানায় ডিউটি অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করছিলাম। কিন্তু শিশুটি বাক প্রতিবন্ধী হওয়ায় সে তার নাম-পরিচয় জানাতে পারছিল না।
ফারুক হোসেন বলেন, পরবর্তীতে থানার উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইনগত প্রক্রিয়া শেষে শিশুটিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে মিরপুর আশ্রয়কেন্দ্রে রাখার নির্দেশ দেন। এছাড়াও শিশুটি যাতে তার পরিবারের কাছে ফিরে যেতে পারে সে জন্য পুলিশকে সার্বিক সহযোগিতারও নির্দেশ দেয় আদালত।
শিশুটি কথা বলতে না পারায় এখনও পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করতে পারেননি তারা।
ইত্তেফাক/নূহু
