খাইবার-পাখতুনে সংঘর্ষে পিটিআই কর্মী নিহত

আপডেট : ২৫ জুলাই ২০১৮, ১৩:৪১
পাকিস্তানের খাইবার-পাখতুন প্রদেশে সংঘর্ষে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) এর এক কর্মী মারা গেছেন। ওই প্রদেশের সাওয়াবি জেলার একটি ভোটকেন্দ্রের বাইরে দুটি প্রতিপক্ষ দলের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
 
দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জিও টিভি জানিয়েছে, ন্যাশনাল আওয়ামী পার্টি ও পিটিআই কর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিটিআই এর এক কর্মী মারা গেছেন।
 
পৃথক ঘটনায় লারকানার এক রাজনৈতিক ক্যাম্পের বাইরে বোমা বিষ্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন।
 
ইত্তেফাক/কেআই