পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী কল্পরঞ্জন চাকমা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
ওবায়দুল কাদের আজ এক শোক বার্তায় প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় খন্দকার মোশাররফ হোসেন বলেন, সাবেক এ মন্ত্রীর মৃত্যুতে জাতি একজন সত্যিকারের প্রবীণ রাজনীতিক ও দেশ প্রেমিককে হারালো। তিনি মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ইত্তেফাক/মোস্তাফিজ
