নিরাকাগুয়ায় সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে গুলিতে ৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে রায়নেইয়া লিমা নামে ব্রাজিল থেকে পড়তে আসা এক মেডিকেল শিক্ষার্থীও রয়েছেন। এপি।
নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ার আমেরিকান ইউনিভার্সিটির উপাচার্য এরনেস্টো মেডিনো বলেন, গেল ১৩ জুলাই থেকে ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটি দখলে নিয়েছে সরকারপন্থী গ্রুপ। তাদের গুলিতেই লিমার মৃত্যু হয়েছে।
তিনি জানান, ব্রাজিলের ওই শিক্ষার্থী একটি গাড়িতে করে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসের পাশে ঘুরতে গিয়েছিলেন। মেডিকেলের ৬ষ্ঠ বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।
নিকারাগুয়ার ন্যাশনাল পুলিশ ঘটনার জন্য ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বাহিনিকে দায়ী করেছে। কর্মকর্তা বলেন, বাহিনির সদস্যরা না বুঝেই গুলি ছুড়েছিল।
শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ব্যাপারে নিকারাগুয়া সরকারের কাছে তারা ব্যাখ্যা দাবি করেছেন বলেও জানিয়েছেন, মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
দুর্নীতি, সাধারণ মানুষকে ধরপাকড় এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার পদত্যাগের দাবিতে নিকারাগুয়া জুড়ে বিক্ষোভ করছে সরকার বিরোধীরা। মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, এ সহিংসতার ঘটনায় ৩০৮ জন মানুষের মৃত্যু এবং এক হাজার আট’শ মানুষ আহত হওয়ার ঘটনা ঘটেছে এতে।
ইত্তেফাক/টিএস
