ভোট দেয়ার দৃশ্য ভিডিও করায় বাতিল হয়ে যেতে পারে পাকিস্তানের তেহরিক-ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের ভোট। এ ব্যাপারে নোটিশ গ্রহণ করেছে দেশটির নির্বাচন কমিশন। খবর ডনের।
ডন জানায়, নির্বাচনে ইসলামাবাদের এনএ-৫৩ নম্বর ভোটকেন্দ্রে ভোট দেন পিটিআই প্রধান। ভোট দেয়ার পর তিনি বলেন, ‘আমরা এ নির্বাচনের জন্য কঠোর পরিশ্রম করেছি। আপনার সুযোগ নষ্ট করবেন না। যাকেই ভোট দেন না কেন ব্যালটের শক্তি কাজে লাগান।’
পরে পাকিস্তানের এক্সপ্রেস নিউজের খবরে বলা হয়, ইমরান খানের ভোটের বিরুদ্ধে নোটিশ গ্রহণ করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। এতে বলা হয়, ‘ইমরান খানের ভোট দেয়ার দৃশ্য ভিডিও করা হয়েছে। এটি ব্যালট পেপারের গোপনীয়তা আইনের বরখেলাপ।’
ইত্তেফাক/টিএস
