চীনে ভ্যাকসিন তৈরিতে অনিয়ম: ১৫ জন গ্রেপ্তার

আপডেট : ২৫ জুলাই ২০১৮, ১৮:৫২
চীনে ভ্যাকসিন তৈরিতে অনিয়মের ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছেন অভিযুক্ত চ্যাংশেং বায়োটেকনোলজির সিইও ও ১৪ জন নির্বাহী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে জানিয়েছে এপি।

আটক করার ঘটনাকে স্বাগত জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
 
গেল সপ্তাহে চাংশেং বায়োটেকনোলজি কোম্পানির ভ্যাকসিন কারখানায় অনিয়ম খুজে পায় স্থানীয় কর্তৃপক্ষ। এরপর কারখানাটিকে উৎপাদন বন্ধের পাশাপাশি বাজার থেকে ভ্যাকসিন প্রত্যাহারের আদেশ দেয় সরকার। এ খবর ছড়িয়ে পড়লে চাংশেং কোম্পানির ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তি ও শিশুদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন হাসপাতালে ভীড় করতে থাকেন তারা। একই সঙ্গে ক্ষোভ জানায় চীনারা।
 
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং উভয়ই জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন।
 
ইত্তেফাক/টিএস