নতুন গতি পেল ঢাকা-বেইজিং সম্পর্ক

আপডেট : ২৫ জুলাই ২০১৮, ১৯:২৪
বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত হয়েছে। চীন বলছে, দুদুশের সম্পর্ক এখন পৌঁছে গেছে 'সহযোগিতার কৌশলগত অংশীদারিত্ব' পর্যায়ে। যা দুই দেশের সশস্ত্র বাহিনীর সম্পর্ককেও নতুন মাত্রা দিয়েছে।
 
বাংলাদেশে নিযুক্ত চীনের সেনা, নৌ ও বিমানবাহিনীর সিনিয়র কর্নেল লিউ ফ্যানজিয়ান বলেন, ২০১৬ সালের অক্টোবরে প্রেসিডেন্ট সি চিন পিং-এর বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্ক ও সহযোগিতায় নতুন মাত্রা এনে দেয়।
 
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার চীনা দূতাবাসে চীনের পিপলস আর্মির ৯১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
এতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝং জুও সস্ত্রীক অংশ নেন। উপস্থিত ছিলেন বাংলাদেশের সিনিয়র কর্মকর্তা, কূটনীতিক, সামরিক কর্মকর্তা ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরাও।
 
সিনিয়র কর্নেল লিউ তার বক্তব্যে চীনের সশস্ত্র বাহিনীর ৯১ বছরের অতীত ইতিহাসের পাশাপাশি বিশ্ব শান্তি ও স্থিতিশীলতায় তাদের ভূমিকার কথা তুলে ধরে।
 
ইত্তেফাক/টিএস