টরন্টোতে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। এই গ্রুপের এএমএইউকে সংবাদ সংস্থা বুধবার জানিয়েছে, তাদের ‘ইসলামী রাষ্ট্রের একজন সৈনিক’ হামলা চালিয়ে ২ জনকে হত্যা করেছে এবং ১৩ জনকে আহত করেছে। তবে দাবির পক্ষে প্রমাণ দেয়নি তারা।
টরন্টো পুলিশ বলেছে, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে। সঠিকতথ্য প্রমাণ না পাওয়া পর্যন্ত বলা যাবে না।
জন নিরাপত্তা মন্ত্রী রালফ গুডালে বলেন, তাদের কাছে অভিযুক্ত ফয়সলের কোনো অপরাধমূলক রেকর্ড নেই। আর টরন্টো মেয়র জন টরি বলেছেন, এই হামলার উদ্দেশ্য এবং রহস্য উদ্ধারে কাজ করছে পুলিশ।
রবিবার রাতে টরন্টোর ড্যানফোর্থ এভিনিউ এবং পেইপ ইন্টারসেকশন সংলগ্ন এলাকায় এক বন্দুকধারীর এলোপাতারি গুলিতে দুজন নিহত ও ১৪ জন আহত হন। পরে ওই ফয়সল নামের বন্দুকধারীও (২৯) মারা যায়।
ইত্তেফাক/টিএস
