সাভারে ফুফা কর্তৃক শিশু ধর্ষনের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার

আপডেট : ২৫ জুলাই ২০১৮, ২০:২০

সাভারে আপন ফুফা কর্তৃক ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক কবির হোসেনকে (৩৮) আটক করেছে পুলিশ। ধর্ষণের ঘটনাটি ঘটেছে সাভার পৌর এলাকার জামসিং মহল্লায়।

শিশুটির পিতা রিপন মিয়া জানান, সাভারের জামসিং এলাকায় তার আপন বোন শিল্পী আক্তারের বাসায় তিনি তার মেয়েকে নিয়ে বসবাস করেন। গত ২১ তারিখ থেকে অভিযুক্ত কবির তার মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিলো। গতকাল বুধবার শিশুটি তাকে নির্যাতনের বিষয়টি তার বাবা রিপন মিয়াকে জানায়। মেয়েকে নির্যাতনের বিষয়টি অবগত হয়ে রিপন মিয়া সাভার থানায় অভিযোগ দিলে পুলিশ কবির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।

সাভার মডেল থানার এসআই এনামুল হক বলেন, এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

ইত্তেফাক/নূহু