নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় ট্রাফিক পুলিশ নিহত

আপডেট : ২৫ জুলাই ২০১৮, ২০:৩১

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দায়িত্ব পালনকালে কাভার্ড ভ্যানের চাপায় ট্রাফিকের এটি এএসআই আবুল কালাম আজাদ নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ কাভার্ড ভ্যানের চালককে আটক করেছে। বুধবার দুপুরে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ ফরিদপুর জেলা মধুখালী থানার বাসিন্দা। আটক গাড়িচালক ইদ্রিস মিয়া (৩২) নোয়াখালির সেনবাগ থানার মাইসদীপুর এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক সরফুদ্দিন জানান, যানজট নিরসনের জন্য সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেটে দায়িত্ব পালন করছিলেন এটি এএসআই আবুল কালাম আজাদ। দুপুর ১টায় একটি কাভার্ডভ্যান চাপা দিলে আজাদ গুরুতর আহত হন। পরে তাকে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/নূহু