ভারতে কৃষকের বাড়িতে ট্রাম্প-পূজা!

আপডেট : ২৫ জুলাই ২০১৮, ২১:০১
নৈবদ্যের কমতি নেই। ঘণ্টা বাজিয়ে চলছে আরতি। কিন্তু পূজার আসনে এ কে? না ভুল দেখেননি। দেবতার আসনে বসে আছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকাসহ সারা বিশ্বে তিনি নিন্দিত হলেও এই ভক্তের কাছে তিনিই দেবতা!
 
ট্রাম্প পূজা এখন নিয়মিতই চলছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের বুসা কৃষ্ণার বাড়িতে। ট্রাম্পকে ঈশ্বর মনে করেন জনগাঁও জেলার কন্নে গ্রামের এই কৃষক। খবর আনন্দবাজারের।
 
ইত্তেফাক/টিএস