যশোরের চৌগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৮ তে চ্যাম্পিয়ন হয়েছে সলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বুধবার সকাল ১০টায় চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেয়েদের ফাইনালে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ২-০ গোলে আজমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। পরে ছেলেদের খেলায় সলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
খেলা শেষে চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ইবাদত হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাজান কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর নূরুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিএম রফিকুল ইসলাম, অরূপ কুমার লস্কর, কামরুল বাশার ওমর ফারুক ও সঞ্জয় ঘোষাল, চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রশিদুল ইসলাম, প্রধান শিক্ষক নাসির উদ্দিন, বিদ্যালয়ের পিটিএ সভাপতি মনিরুজ্জামান উজ্জল, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মুনসুর আলী, হারুন অর রশিদ, আলী কদর, জয়নুর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী কামরুন্নাহার শাহিন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক জিয়াউর রহমান রিন্টু, যুগ্ম-আহবায়ক হুমায়ূন কবির সোহেল প্রমুখ।
খেলা পরিচালনা করেন যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান ও চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুল ইসলাম।
ইত্তেফাক/নূহু
