মানিকগঞ্জে ৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮শ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের বেতিলা মিতরা এলাকায় একটি প্রাইভেটকার থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো, ঢাকার সবুজবাগ থানার ওহাব কলোনীর ক্লাব গলি এলাকার মোঃ মনির হোসেনের ছেলে মোঃ কালাম (৩৫), ঢাকা সবুজবাগ থানার উত্তর মানিকনগর এলাকা হাসেম মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৪৫) ও শরীয়তপুর জেলার নড়িয়া থানার চামটা এলাকার খলিল চৌকিদারের ছেলে মোঃ রুবেল চৌকিদার(৩৪)।
একই দিনে জেলার সাটুরিয়া উপজেলায় পুলিশের অভিযানে ৩শ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ আরো ৪ জনকে আটক করে সাটুরিয়া থানা পুলিশ। যার মূল্য আনুমানিক ৯০ হাজার টাকা এবং নগদ ১২ হাজার টাকা মোট ১ লাখ ২ হাজার টাকা।
আটকৃতরা হলেন, সাটুরিয়া থানার মধ্য কামতা এলাকার জয়নাল আবেদীনের ছেলে হেলাল উদ্দীন( ২৭), হেলাল উদ্দীনের স্ত্রী স্বপ্না আক্তার(২০), জয়নাল আবেদিনের স্ত্রী রাহেলা খাতুন এবং সাটুরিয়া থানার বাহির কামতা এলাকার আঃ হালিমের ছেলে শরিফুল ইসলাম( ১৯)।
এ সমস্ত তথ্য বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার রিফাত রহমান শামীম লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ করেন। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহিউদ্দীন, সদর সার্কেল এসপি মোঃ হাফিজুর রহমান, এস এসপি ডিএসবি হামিদুুর রহমান সিদ্দিকী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ইত্তেফাক/নূহু
