চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

আপডেট : ২৬ জুলাই ২০১৮, ১৯:৫৫

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শান্তিবাগ এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুল হান্নান নামে ভূমি অফিসের এক কর্মচারী নিহত হয়েছেন।

নিহত আব্দুল হান্নান শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়ন ভূমি অফিসের প্রসেস সার্ভেয়ার। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর গনকা মহল্লার শামসুদ্দিনের ছেলে।

সদর থানার এস আই সিরাজউদ্দীন জানান, বৃহস্পতিবার সকালে আব্দুল হান্নান মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার সময় শান্তিবাগ এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে চাপায় দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।

পুলিশ স্থানীয়দের সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কের বারঘরিয়া এলাকায় ট্রাকটি আটক করে। তবে চালক পালিয়ে যায়।

ইত্তেফাক/নূহু