ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২৬ জুলাই ২০১৮, ২২:৫২
ঢাকার ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় বৃহস্পতিবার বিকালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
 
নিহত সুজন মধুডাঙ্গার ফজলুল হকের ছেলে। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রেরণ করা হয়েছে।
 
গোলড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, ফিডার রোড থেকে মহাসড়কে ওঠে আসা একটি পিকআপ দুটি বাসের মাঝখানে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপার সুজন নিহত হয়।
 
ইত্তেফাক/ইউবি