কোটালীপাড়ায় জয়ের জন্মদিন ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ২৭ জুলাই ২০১৮, ১৩:১৫
কোটালীপাড়া উপজেলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৪৮তম জন্মদিন এবং স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নারায়ণ চন্দ্র দামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর, সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির, উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বদরুল আলম বদর, পৌর মেয়র মো. কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচএম অহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাফেজা বেগম, উপজেলা আইন বিষয়ক সম্পাদক নুরে আলম হাজরা, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুকুল, স্বেচ্ছসেবক লীগ নেতা এসএম ইস্রাফিল, বাবলু হাজরা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরা, বর্তমান সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। 
 
আলোচনা সভা শেষে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। 
 
ইত্তেফাক/আরকেজি