বিয়ে করেছেন আর্শিনা প্রিয়া

আপডেট : ২৭ জুলাই ২০১৮, ১৭:১২
বাংলাদেশি মডেল ও কোরিওগ্রাফার আর্শিনা প্রিয়া। বাংলাদেশি এই তরুণী বসবাস করেন কানাডার অন্টারিওতে। দীর্ঘদিনের একাকী জীবন রেখে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি।
 
বিষয়টি জানতে চাওয়া হলে তিনি বলেন, 'হবু না। তাঁর সঙ্গে আমার পারিবারিকভাবে নিকাহ (বিয়ে) হয়েছে। তবে আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।' স্বামীর নাম, কী করেন, কোথায় থাকেন এসব সম্পর্কে আর কোনো তথ্যই জানাননি আর্শিনা প্রিয়া।
 
আর্শিনা মেহেদি আজ শুক্রবার ২৭ জুলাই। এবং বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান শনিবার ২৮ জুলাই। বিয়ের পুরো অনুষ্ঠান। বিয়ের পরেই সবকিছু সবাইকে জানাবেন।
IMG0
নায়ক বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ সিনেমায় ‘পিচকারি’ শিরোনামের আইটেম গানে পারফর্ম করে দারুণ আলোচিত হন তিনি। একই ছবিতে ইমন সাহার সুরে কিশোরের সঙ্গে প্রথম প্লে-ব্যাকও করেন আর্শিনা। নিজের একটি সলো অ্যালবামও প্রকাশ করেন প্রিয়া।
 
ইত্তেফাক/রেজা