শেখ হাসিনা বিশ্বের মডেল প্রধানমন্ত্রী : মির্জা আজম

আপডেট : ২৭ জুলাই ২০১৮, ১৭:৪৮
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে নিজ হাতে চিত্রায়িত করেছেন। তার নিদের্শনায় উন্নয়নের মডেলের কাজ চলছে। তার হাতের যাদু আছে। যে কাজেই তিনি হাত দেন সেই কাজই সম্পূর্ণ হয়। শেখ হাসিনা বিশ্বের মডেল প্রধানমন্ত্রী। 
 
শুক্রবার সকালে মাদারগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
 
উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমীন চাঁন, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন,  উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন আয়না প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি