কয়লা খনির ৪ শীর্ষ কর্মকর্তার দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা

আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১১:০০
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ১ লাখ ৪২ হাজার মেট্রিকটন কয়লা গায়েবের ঘটনায় অভিযুক্তদের মধ্যে ৪ জনের উপর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করে হিলিসহ দেশের সকল ইমিগ্রেশন চেকপোস্ট ও বিমানবন্দরে জরুরি বার্তা পাঠানো হয়েছে।
 
অভিযুক্তরা হলেন, বড়পুকুরিয়া কয়লাখনির সদ্য সাময়িক বরখাস্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দীন আহমেদ, মহাব্যবস্থাপক (প্রশাসন ও কোম্পানি সচিব) আবদুল কাশেম প্রধানিয়া, মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) আবু তাহের মো. নুরুজ্জামান এবং উপ-মহাব্যবস্থাপক (স্টোর) এ কে এম খালেদুল ইসলাম।
 
দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন আজ সন্ধ্যায় জানান, পুলিশের বিশেষ শাখা থেকে কয়লা খনির সাবেক ওই চারজনের নাম ও পাসপোর্ট সম্বলিত একটি তালিকা পেয়েছেন। এরফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপারে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
 
ইত্তেফাক/কেআই