রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৩:৩৪
রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ (৬৪) নিহত হয়েছেন। শনিবার (সকাল ৮টার দিকে ৭/বি নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধের পরিচয় জানা যায়নি।
 
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক আবু তাহের জানান, সকালে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই ওই বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ওই বৃদ্ধের পরিচয় জানা যায়নি। সংবাদ পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি