চন্দনাইশে গণিত মেলা অনুষ্ঠিত

আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৪:৪১
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা বিশ্বম্বর চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শনিবার সকাল ১০টার দিকে প্রথম বারের মতো ব্র্যাকের সহযোগিতায় গণিত মেলা অনুষ্ঠিত হয়েছে।
 
শিক্ষার্থীদের মধ্যে গণিত শিক্ষায় ভীতি নিরসন ও গণিতের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ এ মেলার আয়োজন করে। মেলায় অংশগ্রহণ করেন প্রায় ৫শতাধিক শিক্ষার্থী। 
 
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি উৎপল রক্ষিতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. নেজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক উপ-সচিব দিলীপ কুমার চৌধুরী।
 
অসিম ভট্টচার্যের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক প্রমোদ রঞ্জন বড়ূয়া, বিষ্ণু যশা চক্রবর্তী, সাংবাদিক দেলোয়ার হোসেন, সাংবাদিক আবু তোরাব, ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক বাছির আহমদ, প্রোগ্রাম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, গণিত মেলার ট্রেনার মাহাবুব আলম, ট্রেনার মনির আহমদ চৌধুরী, ব্র্যাকের (শিক্ষা) মো. কামাল উদ্দিন, মো. নুরুল আলম, আমজাদ হোসেন প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি