মেলান্দহে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পাট-বস্ত্র প্রতিমন্ত্রী

আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৫:০৩
মেলান্দহের বারইপাড়ায় শনিবার বেলা ১১টায় নাট মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পাট-বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
 
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মির্জা আজম। মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি আশুতোষ সাহার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ইউএনও তামিম আল ইয়ামীন, মেয়র শফিক জাহেদী রবিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. রাজ্জাক সুজা, পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী, যুবলীগ নেতা তপন সূত্রধর প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি