তাড়াশে ৪০ নারীর ভাগ্য বদলের স্বপ্ন

আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৬:১৪
তাড়াশে মহিলা অধিদফতরের তিন মাস মেয়াদী সেলাই ও ব্লক বাটিক প্রশিক্ষণ নিয়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন ৪০ জন সুবিধা বঞ্চিত নারী। নিজের পায়ে দাঁড়ানোর অদম্য ইচ্ছা তাদের।
 
হোসনোয়ারা খাতুন, শামলী পারভিন, জান্নাতুল ফেরদৌস, ফাতেমা খাতুন, মৌসুমি পারভিন, স্বপ্না খাতুনসহ অনেকে জানান, বাড়িতে অলস সময় কাটে তাদের। নিজের ও পরিবারের জন্য কোনো কিছুর প্রয়োজন হলে তাকিয়ে থাকেন স্বামীর পকেটের দিকে। সংসার থেকে অভাব অনটন যেন কাটতেই চায় না। এজন্য ভাগ্য বদলের হাতিয়ার হিসাবে তারা সেলাই ও ব্লক বাটিকের প্রশিক্ষণ বেঁছে নিয়েছেন।
 
এ প্রসঙ্গে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা আকতার বলেন, নারীরা সেলাই ও ব্লক বাটিকের প্রশিক্ষণ নিয়ে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবেন।
 
ইত্তেফাক/এমওয়াই