পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ হারালো শিশু

আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৬:২৪
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে তন্ময় বিশ্বাস (৯) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের প্রদীপ বিশ্বাসের ছেলে।
 
জানা গেছে, শুক্রবার দুপুরে তন্ময় তার ছোট দুই ভাই-বোন নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে ছোট ভাই দেব ও বোন দিপা বাড়িতে ফিরে যায়। কিন্তু তন্ময় বাড়িতে না যাওয়ায় খোঁজাখুজি করা হয়। অনেক খোঁজাখুজি পর সন্ধ্যায় পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়। পরে তার লাশ উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/এমওয়াই