ইসরাইলি হামলায় আহত ফিলিস্তিনি কিশোরের মৃত্যু

আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৬:৫৩
ইসরাইলি সৈন্যের গুলিতে আহত ফিলিস্তিনি কিশোর শনিবার মারা গেছে। তার নাম মোহমেন আল হামস (১৭) বলে জানা গেছে।
 
সম্প্রতি গাজায় প্রতিবাদী ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সৈন্যরা গুলি চালালে কিশোরটি আহত হয়। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রনালয় এই খবর জানায়। খবর এএফপি’র।
 
হামাস বলছে, গাজার রাফায় শুক্রবার বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সৈন্যরা হামলা চালালে হামস বুকে গুলিবিদ্ধ হয়। একদিন পরই তার মৃত্যু হলো।
 
ইত্তেফাক/টিএস