চরফ্যাশনে সংবিধান পাঠের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার

আপডেট : ২৮ জুলাই ২০১৮, ২১:১৫
চরফ্যাশনে সংবিধান পাঠের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার হয়েছে। আজ শনিবার সকালে চরফ্যাশন সরকারী কলেজ মিলনায়তন কক্ষে এই সেমিনার অনুষ্টিত হয়। সাবেক সচিব আবু আলম মো. শহিদ খাঁন সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন। দৈনিক ইত্তেফাকের সহ-সম্পাদক নুহু আবদুল্লাহ এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব আ.ক.ম. সাইফুল ইসলাম চৌধুরী ও সাবেক যুগ্ম সচিব মো. ফজলে রাব্বি। 
 
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সচিব আবু আলম মো. শহিদ খাঁন বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়ে থাকে। তাই রাষ্ট্রের প্রতি নাগরিকের কী দায়িত্ব কর্তব্য আছে আবার রাষ্ট্রের কাছে একজন নাগরিকের কী কী অধিকার রয়েছে তা জানা প্রয়োজন। এজন্য বাংলাদেশের প্রতিটি নাগরিকের সংবিধান পাঠ করা একান্ত প্রয়োজন।
 
প্রধান আলোচক দৈনিক ইত্তেফাকের সহ-সম্পাদক নুহু আবদুল্লাহ তার বক্তব্যে বলেন, রাষ্ট্রের যেমন নাগরিকের প্রতি দায়িত্ব ও কর্তব্য রয়েছে তেমনি নাগরিকের ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব কতব্য রয়েছে। এসব দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানতে হলে আমাদের প্রত্যেককে সংবিধান পাঠ করতে হবে। 
 
তিনি ধুমপান থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ধুমপান থেকেই মাদকাশক্তির জন্ম নেয়। তিনি আরো বলেন, বর্তমানে নারীর শ্লীতাহানি বেড়ে গেছে। পত্রিকার পাতা উল্টালেই এই সংক্রান্ত খবর দেখতে পাই। 
 
তিনি দুর্নীতিতে না জড়ানোর জন্য ছাত্র-ছাত্রীদের প্রতি অনুরোধ জানান। বক্তব্য শেষে তিনি বাংলাদেশের সংবিধানের একটি বই-কলেজ অধ্যক্ষ কয়ছর আহাম্মদ দুলালের হাতে তুলে দেন এবং সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ক্লাশে শিক্ষার্থীদের অবহিত করার ব্যবস্থা গ্রহণের জন্য কলেজ অধ্যক্ষকে অনুরোধ জানান।  
 
চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ কয়ছর আহাম্মদ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সংবিধান পাঠের প্রয়োজনীয়তার তুলে ধরে অন্যান্য বক্তরাও অনুরুপ বক্তব্য রাখেন। সেমিনারে চরফ্যাশন সরকরি কলেজের শিক্ষক এবং  শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/কেকে